রাজধানীর ডেমরা এলাকায় পারিবারিক বিরোধে স্ত্রী-শাশুড়িকে ছুরি মেরে হত্যাচেষ্টা, জামাই গ্রেপ্তার

রাজধানীর ডেমরা এলাকায় পারিবারিক বিরোধে স্ত্রী-শাশুড়িকে ছুরি মেরে হত্যাচেষ্টা, জামাই গ্রেপ্তার

প্রতিকী ছবি

রাজধানীর ডেমরা এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে দুই নারীকে ছুরি মেরেছে এক ব্যক্তি। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের নাম মোরশেদা (২৩)। অপরজন হলেন তাঁর মা সাহিদা বেগম (৪০)।

 

মোরশেদার স্বামী সোহাগ মিয়া তাঁদের হত্যার উদ্দেশ্যে ছুরি মেরেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোরশেদার মামা শহিদুল ইসলাম আকাশ দাবি করেন, মোরশেদা ও তাঁর স্বামী সোহাগ মিয়া গার্মেন্টসকর্মী। তাঁদের মধ্যে দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলছিল।

 

 

বুধবার কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগ ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তাঁর স্ত্রী মোরশেদাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মাথা, গলা ও বুকে জখম করে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে শাশুড়ি সাহিদাকেও ছুরি মেরে হত্যার চেষ্টা করে সে।