আজ গীতিকবি গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মশতবার্ষিকী

আজ গীতিকবি গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মশতবার্ষিকী

গৌরীপ্রসন্ন মজুমদার

বিশিষ্ট গীতিকবি গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মশতবার্ষিকী আজ। ১৯২৫ সালের এই দিনে পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধজুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগেক যাঁরা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের মধ্যে অন্যতম। গীতরচনায় তাঁর বৈশিষ্ট্য শব্দচয়নে।

 

মান্না দের গাওয়া তাঁর লেখা ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ ২০০৪ খ্রিস্টাব্দে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছে। গৌরীর ডাকনাম ছিল ‘বাচ্চু’। তাঁর বাবা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গৌরীপ্রসন্নকে ২০১২ খ্রিষ্টাব্দে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ জানানো হয়।

 

 

তাঁর লেখা অসংখ্য কালজয়ী গানের মধ্যে আছে, ‘নীল আকাশের নীচে’, ‘ও নদীরে একটি কথা’, ‘এই রাত তোমার আমার’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘আমি চেয়ে চেয়ে দেখি’, ‘আমি যে জলসাঘরে’, ‘এই মোম জোছনায়’ প্রভৃতি।

 

১৯৮৬ খ্রিষ্টাব্দের ২০ আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি।