এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি, দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়
ফাইল ছবি
শারীরিকভাবে ‘সংকটাপন্ন’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া হচ্ছে।কাতারের আমিরের পাঠানো ওই এয়ার অ্যাম্বুলেন্সের বৃহস্পতিবার রাতেই ঢাকা পৌঁছানোর কথা থাকার কথা থাকলেও সেটি রাত ৩টা পর্যন্ত বাংলাদেশে পৌঁছায়নি। কারিগরি সমস্যার দেখা দেওয়ায়এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, কারিগরি সমস্যার কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটির উড্ডয়নে দেরি হচ্ছে। টেকনিশিয়ানরা কাজ করছেন। দ্রুত এটি কাতার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে । উড্ডয়ন হলে আমাদের জানানো হবে।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসনের‘শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, আগে যেমন ছিলেন, এথস সেই অবস্থাতেই আছেন।’
তিনি বলেন, কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে, যাতে রয়েছে অপারেশন থিয়েটারসহ উন্নত চিকিৎসার সব জরুরি সুবিধা। রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল।তবে এয়ার অ্যাম্বুলেন্সটিদতে কিছু কারিগরি জটিলতা ধরা পড়ায় সেটি ঠিকঠাক করতে কিছুটা সময় লাগছে। তাই বিএনপি চেয়ারপারসনের লন্ডল যাওয়ার সময়সূচি কিছুটা অনিশ্চয়তায় পড়েছে।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বাসসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জুবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে।