মিয়ানমারে পাচারকালে নিত্যপণ্য ও ঔষধ সামগ্রীসহ আটক ৬
প্রতিকি ছবি
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৬ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের বাকখালী নদীসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জনকে আটক করা হয়। জব্দকৃত বোট, আলামত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।