শ্রীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বস্ত্র বিতরণ
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকায় তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শতাধিক দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে সদস্যসচিব মো. শহীদুল্লাহ বন্দুকশীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন ব্যাপারী, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্ন আহ্বায়ক অ্যাড. আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. শাহজাহান মোড়ল, যুগ্ম আহ্বায়ক মো. আবু ইউসুফ, মো. আসাদুজ্জামান রমজান, মো. এরশাদ সরকার, আহ্বায়ক সদস্য শাহরিয়ার ইকবাল জিয়া, আবু সাঈদ, বিএনপি নেতা মকবুল হোসেন, জেলা যুবদল নেতা আব্দুর রহিম, পৌর ছাত্রদলের সদস্যসচিব আজিজুল হক রাজন, আনোয়ার হোসেন, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বাবু প্রমুখ।
পরে স্থানীয় মসজিদের ইমাম মো. মজিবুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করেন।