খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া

সংগৃহীত ছবি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ব্রাহ্মণবাড়িয়া কসবায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় (১৩ ডিসেম্বর) উপজেলার মেহারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শিমরাইল গ্রামে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। 

মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও মেহারী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান পিপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক আইয়ুম খান, কসবা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সজীব, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমু, সাদ্দাম হোসেন, সাহিদুল খাঁ, শহিদুল, এন. আপেল, মো. শিমুল, গোলাম মোস্তফা, রিপন পাঠান, কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ছোটন এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, জেলা মহিলা দল নেত্রী লাইলা সুলতানা, নাজনীন সুলতানা, ববিতা রানীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শিমরাইল মধ্যপাড়ার জামে মসজিদের খতিব হাফেজ আহমদ দোয়া পরিচালনা করেন।