মুন্সীগঞ্জে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

মুন্সীগঞ্জে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও অভিবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কালেক্টরেট প্রাঙ্গণ এলাকায় এ র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে আয়োজিত অভিবাসন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। পরে তিনি আগত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, টিটিসির অধ্যক্ষ নাহিদা পারভীন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রবাস প্রত্যাগত প্রবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে প্রবাসীদের ওয়েজ আর্নার্স বোর্ডের ঋণের চেক প্রদান করা হয়।