ইট মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া সেই যুবকের মৃত্যু

মাথায় ইট মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া সাজিদ চৌধুরী রাফি (ইনসেটে) // ছবিঃ সংগৃহীত।

রাজধানীর শেওড়াপাড়ায় মাথায় ইট মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক। তিনি জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে; বিষয়টি কাফরুল থানায় অবগত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন সাজিদ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আগে থেকেই ওত পেতে ছিলেন। সাজিদ মোটরসাইকেল নিয়ে সামনে আসতেই তার মাথা লক্ষ্য করে ছুড়ে মারা হয় ইট। এতে মুহূর্তেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি।

সিসিটিভি ফুটেজটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

আজ সোমবার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।