ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রাত ১টায় ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র সমাজ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করে। এসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই দাবিতে রাত ১০টা দিকে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বিক্ষোভের ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।