ঝালকাঠি

ঝালকাঠিতে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি শহরে একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের টিএন্ডটি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চুরি বা ডাকাতির সময় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদারসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দশ বছর ধরে ঝুঁকিতে ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু

দশ বছর ধরে ঝুঁকিতে ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু

ঝালকাঠির বাসন্ডা নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি প্রায় এক দশক আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এখনো নির্মাণ হয়নি নতুন সেতু। দীর্ঘদিন ধরে ভাঙা অংশে প্লেট ঢালাই ও জোড়াতালি দিয়ে মেরামত করে যান চলাচল সচল রাখা হলেও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই সেতুটি পারাপার করছেন হাজারো মানুষ।

ঝালকাঠিতে বাসের চাপায় কিশোরের মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় কিশোরের মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় মো. রাফি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার(১৭ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে শহরের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের উদ্যোগে গ্রুপ সভাপতি ও রোভার স্কাউট লিডারদের (আরএসএল) অংশগ্রহণে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে রোভার স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

ঝালকাঠিতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ঝালকাঠিতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে।

ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক আলী হাসান, সদস্য সচিব রনি

ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক আলী হাসান, সদস্য সচিব রনি

দীর্ঘ আট বছর পর ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক এবং সাইদুল ইসলাম রনিকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।