খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা

খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে যুব সমাজকে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তুলতে পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে খাগড়াছড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ পরীক্ষা আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৭৪ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওমর ফারুক। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফু উদ্দিন, খাগড়াছড়ি জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা এবং ই-লার্নিং অ্যান্ড লার্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাহাড়ি অঞ্চলের যুব সমাজকে তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতায় প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ প্রকল্পের মূললক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্সিং খাতে কাজ করার বাস্তব সুযোগ সৃষ্টি হবে বলেও আশা তাদের