ফসল কেটে দেওয়ার শর্তে বর্গা দেওয়ার বিধান কী
সংগ্রহীত ছবি
প্রশ্ন : আমাদের দেশে ধান চাষ করতে খুব বেশি টাকা খরচ হয় না। যার দরুন জমি বর্গা দিলে জমির মালিককে কোনো কিছু দিতে হয় না। এমনকি ধান কাটানোর বিনিময়ও মালিককে দিতে হয় না। উক্ত পদ্ধতিতে বর্গা দেওয়ার বিধান কী?
—রিয়াজ, মিরপুর
উত্তর : উক্ত পদ্ধতিতে জমি বর্গা দেওয়া জায়েজ।
(আদ্দুররুল মুখতার : ৬/২৮২, তাবয়িনুল হাকায়েক : ৫/২৮৩, ফাতাওয়ায়ে হক্কানিয়া : ৬/৪৩২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৪৯০)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা