চামুশা সীমান্তে ২৭ জনকে পুশইন করেছে বিএসএফ

চামুশা সীমান্তে ২৭ জনকে পুশইন করেছে বিএসএফ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ২৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বলছে, পুশইন নয়, অবৈধপথে ভারত গিয়ে দেশে ফেরার সময় তাদের আটক করা হয়েছে। 

বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটককৃতরা বিভিন্ন সময় পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছিলেন। পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি তাদের গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করতে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।