এমআইএসটি’র স্থাপত্য বিভাগের (২য় পর্ব) ভর্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর
ফাইল ছবি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্থাপত্য বিভাগের (২য় পর্ব) ভর্তি পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর (বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ১৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে পরীক্ষাটি স্থগিত হয়ে যায়। যা আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) বিকেল সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত গ্রহণের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধ সাপেক্ষে এমআইএসটি’র ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শুধুমাত্র স্থাপত্য বিভাগের ২য় পর্বের (২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত) অনুষ্ঠিতব্য পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর (রবিবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এমআইএসটি’র ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের (১ম পর্ব) ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর (সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত) পূর্ব নির্দেশনা অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।’