অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে গ্রেফতার ৮৫৯৭

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে গ্রেফতার ৮৫৯৭

ফাইল ছবি

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৫৯৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এছাড়াও পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ২ লাখ ৫৮ হাজার ১৬৮টি মোটরসাইকেল ও ২ লাখ ৬৪ হাজার ৪১১টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশির সময় ৩ হাজার ৩৯৪টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।