রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪

ফাইল ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২৪ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১২ জন, মাদক মামলার ৩ জন ও অন্যান্য মামলার আসামি ৯ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।