টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ
সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন-
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান
পৌর শাখার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আকরামুজ্জামান
পাটগাতি ইউনিয়ন শাখার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান
পাটগাতি ইউনিয়ন শাখার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মৃণাল কান্তি ঢালী।
সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তারা বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ বৃহস্পতিবার থেকে আমরা আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। এখন থেকে আওয়ামী লীগের কোনো পদ ও কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ততা থাকব না।’