চট্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় জরিনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার টেরিয়াইল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা ওই এলাকার মৃত মো. শফির স্ত্রী।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আবছার জানান, সন্ধ্যা ৭টার দিকে টেরিয়াইল বাজার এলাকার মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল জরিনা খাতুনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।