ভারত হাত না মেলালে, পাকিস্তানও একই পথে হাঁটবে: সরফরাজ

ভারত হাত না মেলালে, পাকিস্তানও একই পথে হাঁটবে: সরফরাজ

ফাইল ছবি

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি পর্যটনকেন্দ্র পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের বৈরিতা ক্রিকেট মাঠেও ছড়িয়ে পড়েছে। মাঠে খেললেও ক্রিকেটের চিরাচরিত সৌহার্দ্য দেখা যাচ্ছে না।

দুই দল হাত না মেলানোর চর্চা শুরু করেছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পরিস্থিতি বদলাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যা নিয়ে ক্রিকেট অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দেয়।

আগামী বছরের আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচকে সামনে রেখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি জানিয়ে দিয়েছেন, ভারত যদি হাত না মেলাতে চায়, পাকিস্তানও একই পথে হাঁটবে।

অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। তখন কোনো ম্যাচেই খেলোয়াড়রা হাত মেলাননি। এরপর একই দৃশ্য দেখা যায় এমার্জিং এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুটি ম্যাচে। নকভি বলেন, ভারতীয় চাপের কাছে পাকিস্তান কখনোই নতি স্বীকার করবে না।

স্থানীয় সময় গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) লাহোরে এক সংবাদ সম্মেলনে নকভি বলেন, ভারত যদি হাত না মেলাতে চায়, তাহলে আমাদেরও এমন কোনো ইচ্ছা নেই। যাই হোক, ভারত যা করবে, তার জবাব দেওয়া হবে। ভবিষ্যতেও আমাদের অবস্থান একই থাকবে। তারা বারবার একই কাজ করবে আর আমরা পিছিয়ে যাব, এমনটা হতে পারে না। এটা অসম্ভব।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচগুলোতেও দুই দলের মধ্যে একাধিকবার বিতর্ক হয়। এ নিয়ে পাকিস্তান দলের কোচ সরফরাজ আহমেদ বলেন, ‘ম্যাচে ভারতীয়দের আচরণ ভালো ছিল না। ক্রিকেটের দিক থেকেও তাদের আচরণ অনৈতিক। এই অবস্থায় বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন অনেকেই।