চট্টগ্রামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সোয়া তিনটার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে চট্টগ্রাম বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন