চট্টগ্রামে ৩ থানার ওসি রদবদল
প্রতিকী ছবি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানার ওসি পদে রদবদল করা হয়েছে। বুধবার বিকালে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর মধ্যে সদরঘাট ও ডবলমুরিং থানায় নতুন মুখ দায়িত্ব পেয়েছেন।
অফিস আদেশে বলা হয়, সদরঘাট থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে সিএমপির লাইন অফিসে বদলি করা হয়েছে।
একই আদেশে বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সিএমপির পুলিশ প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁনকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।