বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তাঁর প্রয়াণে এই আসনে বিএনপি থেকে নির্বাচন করছেন পূর্বঘোষিত বিকল্প প্রার্থী গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। 

বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর পক্ষে দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। এর আগে, বগুড়া-৭ (গাবতলী- শাজাহানপুর) আসনে পাঁচজন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন।