কুষ্টিয়ায় ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৬

কুষ্টিয়ায় ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৬

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে দাখিলকৃত ৩৩টি মনোনয়নপত্রের মধ্যে ৬টি বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এরমধ্যে পাঁচজন স্বতন্ত্র ও একজন দলীয় প্রার্থী রয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাইকালে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা এবং জেএসডির গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে হাবলু মোল্লার মনোনয়ন বাতিল হয়েছে।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির খাইরুল ইসলাম — এ তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা জানান, খাইরুল ইসলাম সরকারি চাকরিজীবী ছিলেন। বিধি অনুযায়ী অব‍্যাহতি না থাকায় তার মনোনয়ন অবৈধ ঘোষিত হয়েছে, আর শেখ সাদী ও আনসার প্রামাণিকের মনোনয়নপত্রে ভুল থাকায় তা বাতিল করা হয়।

তবে বড় দলের মনোনীত কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে নুরুজ্জামান হাবলু মোল্লা ও নুরুল ইসলাম আনছার প্রামাণিক আপিল করার ঘোষণা দিয়েছেন।