টাঙ্গাইলে ৮ আসনে বৈধ প্রার্থী ৩৭ জন, বাতিল ২৮
ফাইল ছবি
টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের আটটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ত্রুটি ও শর্ত পূরণ না করায় ২৮ জনের মনোনয়ন বাতিল করা হয়।
আসনভিত্তিক বৈধ প্রার্থীরা
টাঙ্গাইল-১ (ধনবাড়ি–মধুপুর): ফকির মাহবুব আনাম (বিএনপি), মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী (জামায়াতে ইসলামী), মুহাম্মদ ইলিয়াস হোসেন (জাতীয় পার্টি) ও মো. আসাদুল ইসলাম (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-২ (ভুয়াপুর–গোপালপুর): মো. আবদুস সালাম পিন্টু (বিএনপি), মো. হুমায়ুন কবীর (জামায়াতে ইসলামী), মো. হুমায়ুন কবীর তালুকদার (জাতীয় পার্টি) ও শাকিল উজ্জামান (গণঅধিকার পরিষদ)।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): এস এম ওবায়দুল হক নাসির (বিএনপি), মো. রেজাউল করিম (ইসলামী আন্দোলন), মো. লুৎফর রহমান খান আজাদ (স্বতন্ত্র), মো. হোসনী মোবারক (জামায়াতে ইসলামী) ও সাইফুল্লাহ হায়দার (এনসিপি)।
টাঙ্গাইল-৪ (কালিহাতী): আব্দুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র), খন্দকার আব্দুর রাজ্জাক (জামায়াতে ইসলামী), মো. লিয়াকত আলী (জাতীয় পার্টি) ও মো. লুৎফর রহমান মতিন (বিএনপি)।
টাঙ্গাইল-৫ (সদর): আহসান হাবিব (জামায়াতে ইসলামী), মো. ফরহাদ ইকবাল (স্বতন্ত্র), মো. মোজাম্মেল হক (জাতীয় পার্টি), মো. শফিকুল ইসলাম (গণঅধিকার পরিষদ), সুলতান সালাহ উদ্দিন টুকু (বিএনপি) ও সৈয়দ খালেদ মোস্তফা (জাতীয় সমাজতান্ত্রিক দল)।
টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার): আতিকুর রহমান (স্বতন্ত্র), এ কে এম আব্দুল হামিদ (জামায়াতে ইসলামী), তারেক শামস খান (জাতীয় পার্টি), মুহাম্মদ আশরাফুল ইসলাম (স্বতন্ত্র), মো. আখিনুর মিয়া (ইসলামী আন্দোলন), মো. কবির হোসেন (গণঅধিকার পরিষদ) ও মো. রবিউল আওয়াল (বিএনপি)।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আবুল কালাম আজাদ সিদ্দিকী (বিএনপি), মো. তোফাজ্জল হোসেন (বিআরপি) ও মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (জামায়াতে ইসলামী)।
টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল): আহমেদ আযম খান (বিএনপি), মো. নাজমুল হাসান (জাতীয় পার্টি), মো. শফিকুল ইসলাম খান (জামায়াতে ইসলামী) ও সালাউদ্দিন আলমগীর (স্বতন্ত্র)।