ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রতিকী ছবি
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১১টা : সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিএনপির কর্মসূচি
• সকাল ১১টা ৩০ মিনিট : নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কর্মপরিকল্পনার উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
• রাত ৯টা : বনানী সংসদ সদস্য আবাসিক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অফিস উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা : হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যানের ওপর আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।