মহেশখালীতে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
কক্সবাজারের মহেশখালী সিপাহীর পাড়া বড় বিলের ধানক্ষেত থেকে জালাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জালাল ছোট মহেশখালী দক্ষিণকুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।