গাইবান্ধায় সাবেক ইউপি সদস্য জাহিদুল গ্রেফতার

গাইবান্ধায় সাবেক ইউপি সদস্য জাহিদুল গ্রেফতার

প্রতিকি ছবি

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলামকে (৫৫) অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এর আগে, সোমবার দিবাগত রাতে গাইবান্ধা পৌর এলাকার খানকা শরীফের পশ্চিমে বালুরমাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মৌজা মালিবাড়ী এলাকার নয়া শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গাইবান্ধা পৌর এলাকার খানকা শরীফের পশ্চিমে বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম ব্যক্তিগত কাজে শহরে আসছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে জাহিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।