খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাগঞ্জে দোয়া

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাগঞ্জে দোয়া

খালেদা জিয়া

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের নিমতলা ঈদগাহ ময়দানে পৌর বিএনপির আয়োজনে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

গায়েবানা জানাজা ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ। বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদসহ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলে অংশ নেন।