শরীয়তপুরে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত যুবকের মৃত্যু
ফাইল ছবি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত নবিন সর্দার (২২) মারা গেছেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে কর্তব্যরত চিকিৎসক আহত নবিন সর্দার (২২) কে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের স্ত্রী সাবিহা জানান, সকালে নবিন কাজে বের হয়েছিলেন, পরে সংবাদ পাই ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের মাঝে পড়ে সে আহত হয়।
নবিন সর্দার শরীয়তপুরের জাজিরা উপজেলার চেরাগ আলী গ্রামের রহিম সর্দারের ছেলে।