বেগম খালেদা জিয়া স্মরণে নোয়াখালীতে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়া স্মরণে নোয়াখালীতে দোয়া মাহফিল

সংগৃহীত ছবি

নোয়াখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে আসর নোয়াখালী জেলা জামে মসজিদে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিন খোকন, সহ-সভাপতি সুলতান মাহমুদ পলাশ, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সদস্য এনাম ও মো. বেলালসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।