সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী নেতাকে হত্যায় গ্রেফতার ১

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী নেতাকে হত্যায় গ্রেফতার ১

প্রতিকি ছবি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সদস্য আব্দুর রহমান রিয়াদ হত্যা মামলার মো. হৃদয় (১৯) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেয়িলন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গাজীপুরের গাছা উপজেলার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হৃদয় শহরের ধানবান্দি মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার উসমান গণি জানান, গত ২৮ ডিসেম্বর বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে (১৮) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১৫ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। 

ওই মামলায় অবস্থান নিশ্চিতের পর মো. হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।