তেজগাঁও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬৭

তেজগাঁও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬৭

প্রতিকী ছবি

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

জানা যায়, গত শনিবার (১৩ জুন) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল ওরফে ট্যারা সোহেল (৩২), মো. শামীম আহমদ (৩৭), মো. শাহিন আহমেদ (৩২), মো. আল আমিন ওরফে আরাফাত আকাশ ওরফে রাজ (৩০), মো. নুর আলম (২২), মো. শামীম মোল্লা (২৮), শেখ মো. তাজুল ইসলাম (৩১), মো. পাভেলুর রহমান পাভেল (২৪), মো. মোকাররম হোসেন (৩৭), মো. সোহেল রানা (৪৬), মো. মুর্শিদ মিয়া (৩৬), মো. ইব্রাহিম (৪১), সুলাইমান আবেদীন শুভ (২৯), রেজাউল করিম (৩০), মো. সোহেল (২৯), মো. জয়নাল আবেদীন (২৬), মো. মহিউদ্দিন (২৮), মো. মিরাজ (২০), হৃদয় আহমেদ (২১), রমজান (২০), মো. আশরাফুল ইসলাম (১৯), আলিমুল ইসলাম (২৭), মো. রবিউল ইসলাম (২৭), রাসেল (২০), সুজন (৩০), শামীম (২০), নুরুন্নবী ভোলা (৬২), মো. আব্দুস সালাম (১৯), মো. খাদেমুল মিয়া (২৯), মো. আবুল হোসেন (৩০), মো. শহিদুল ইসলাম (৪৮), মো. মতিয়ার রহমান, তহিদুল ইসলাম আকাশ (২৫), মো. ওমর সাদী মোল্লা (৩৫), এনায়েত ইসলাম ইমন (২১), মো. নাইম (১৮), তহিদুল ইসলাম আকাশ (১৮), মো. কাজী সফিকুল সুমন (৩১), মো. রুবেল (২৫), মো. শাহীন আলম (২৪), মো. আলী পাপ্পু (৪৪), মো. মানিক রতন (৪২), রাইসুল ইসলাম সিয়াম (২৫), মো. ইমন (১৯), মো. সাকলাইন কাজী (১৯), মো. মেহেদী হাসান রাসেল (৩০), রফিকুল ইসলাম হীরা ওরফে হিরো (২৫), মো. রকিবুল হাসান রকি, মো. সেলিম, মো. নয়ন হোসেন (২৩), মো. সোহাগ মিয়া (৩১), মো. আল আমিন (২১), মো. রিটন মিয়া (২৬), মো. ফয়সাল (১৯), মো. উজ্জল, মো. ফারুক হোসেন (৪২), মো. কামরুজ্জামান (২৮), মো. ওমর ফারুক (২৩), মো. মিজানুর রহমান (৩০), মো. হোসেন (২৬), মাফিয়া শেখ মায়া (১৯), মো. হৃদয় হোসেন (২৭), মামুন ইসলাম নয়ন (২৫), স্বপন (২৩), মো. রমজান আলী (৫৭), ইতি বেগম (২৮), মো. রাকিব আহম্মেদ (২৩) ও মো. মাহাতাব (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৬ জন, শেরেবাংলা নগর থানা থেকে ২০ জন, মোহাম্মদপুর থানা থেকে ২১ জন, আদাবর থানা থেকে ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জন ও হাতিরঝিল থানা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানেো হয়েছে।