গণ বিশ্ববিদ্যালয় শাখা ফার্মাসিস্টস ফোরামের নতুন কমিটি ঘোষণা
ফাইল ছবি
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের (বিপিএফ) কেন্দ্রীয় সংসদ আগামী এক বছরের জন্য গণ বিশ্ববিদ্যালয় (জিবিইউ) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা প্যানেল অনুমোদন করেছে।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীরের যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটি চূড়ান্তভাবে প্রকাশ করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুল ইসলাম তুহিন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন।
নবনির্বাচিত নেতারা শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে ফার্মেসি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।