'হ্যাঁ' ভোটের প্রচারণায় মোংলা-রামপালের এনসিপির এমপি প্রার্থী

'হ্যাঁ' ভোটের প্রচারণায় মোংলা-রামপালের এনসিপির এমপি প্রার্থী

ফাইল ছবি

গণভোটে ‌'হ্যাঁ' ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ।

শনিবার (১০ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকা মোংলার পৌর শহরে 'হ‍্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালান তিনি। নিয়মিত মোংলা-রামপালের বিভিন্ন এলাকায় গণভোটে ‌'হ‍্যাঁ' ভোটের পক্ষে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন তিনি।

এনসিপির প্রার্থী মোল্লা রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর দেখতে না হয়, সেজন্য আমি গণভোটে ‌'হ‍্যাঁ' ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।

এ প্রচারণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারি আব্দুল্লাহ মেরিন, পৌর এনসিপি নেতা সোহেল হোসেন ও বাগেরহাট জেলা যুব শক্তির রিপন হালদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।