গাইবান্ধায় ছাত্রদলের কর্মশালা
সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মঙ্গলবার পৌর শহরের পশ্চিম চারমাথার একটি কমিউনিটি সেন্টারে কর্মশালাটি আয়োজন করা হয়। এতে উপজেলা, পৌরসভা, সরকারি কলেজ, মহিমাগঞ্জ থানা ও ১৭টি ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তাকিন আল মামুন পিয়াল, ছাত্রদল মনোনীত জাকসু ভিপিপ্রার্থী শেখ সাদী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শাকির ইবনে শাইখ রিচি, কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ ছাত্রদলের সদস্য আবু হাসান মুন্না, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিবুল আলম রনি, সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক খাইরুল ইসলাম, সাবেক সদস্য সচিব আরিফুল ইসলামসহ অন্যরা।
কর্মশালায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামীর বাংলাদেশ গঠনে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মতবিনিময় করা হয়।