গাইবান্ধায় চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধায় চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

সংগৃহীত ছবি

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চরাঞ্চলের শীতকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

র‌্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় র‌্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গাইবান্ধা র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার জানান, র‌্যাব এর ডিজির নির্দেশনায় ও সিও’র সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‌্যাব-১৩’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা বলে জানান।