বরিশালে বহুতল ভবন ও স্কুলে আগুন

বরিশালে বহুতল ভবন ও স্কুলে আগুন

সংগৃহীত ছবি

বরিশালে বহুতল ভবনের পার্লার ও স্কুলের জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন্স রোডের বিএস টাওয়ার ও বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিএস টাওয়ারের সপ্তম তলার একটি পার্লারের কার্নিশে রাখা এসি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে তাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বিদায় অনুষ্ঠানের সময় সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের জেনারেটর রুমে আগুন ধরে যায়। সেখানে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো হয়। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, উভয় ঘটনায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন আগুন নিয়ন্ত্রণে এনেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।