মুন্সীগঞ্জে ৪ চোরকে পুলিশে সোপর্দ
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে বিদ্যুতের ট্রান্সফরমার ও তার চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ৪ চোর আটক হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের হাতার পাড়ার সবুজ গ্রামে এঘটনা ঘটে। পরে উত্তম-মাধ্যম দিয়ে ওই ৪ চোরকে পুলিশে কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন।
আটককৃতরা হলেন- শ্রীনগরের হাতার পাড়ার ওসমান গনির ছেলে আলামিন ইসলাম, জসিম বেপারীর ছেলে রিফাত, কুকুটিয়ার নাগরভোগ গ্রামের হাসেম শেখের ছেলে সেলিম শেখ ও ষোলঘরে সিরাজ তালুকদারের ছেলে ফেরদৌস।
স্থানীয়রা জানান, রাতের আধারে হাতার পাড়া সবুজ গ্রামের ট্রান্সফরমার ও তার চুরির জন্য বৈদ্যুতিক খুঁটিতে উঠতে দেখ এলাকাবাসী অভিযুক্ত ৪ যুবককে আটক করে। এ সময় তাদের কাছে প্লাস, হাতুড়ি, কাটার, সেলাইরেঞ্জসহ বিভিন্ন ধরণের যন্ত্রপাতি পাওয়া যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী আটককৃতদের চোর সন্দেহে উত্তম মাধ্যম দেয়। খবর পেয়ে শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আক্কাস উদ্দিন ঘটনাস্থলে এসে ওই ৪ জনকে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত ৪ জনের মধ্যে আলামিন ইসলাম ও রিফাত বেপারী রাঢ়িখাল এলাকার হাতার পাড়ায় আত্মীয়র বাড়িতে থাকে। তাদের বিরুদ্ধে এর আগেও মাদক সেবন, চুরিসহ অপরাধমূলক কর্মকান্ডে জরিত থাকার অভিযোগ রয়েছে বলে সুত্রমতে জানা গেছে।
শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. আক্কাস উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।