সুনামগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
সংগৃহীত ছবি
সুনামগঞ্জে সাবেক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের মুক্তমঞ্চে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক। উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সভাপতি নুরুল হক আফেন্দী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল হক আফেন্দী লিটন প্রমুখ।
শোকসভা শেষে বেগম খালেদা জিয়র রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।