তারুণ্য, শিক্ষা ও সংস্কৃতির উৎসবে নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে ভিভো

তারুণ্য, শিক্ষা ও সংস্কৃতির উৎসবে নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে ভিভো

ফাইল ছবি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়- নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে আয়োজিত হতে যাওয়া ‘সরস্বতী পূজা ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। তরুণ প্রজন্ম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সংযোগ আরও জোরদার করতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার ভিভোর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিবছর এনএসইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিদ্যা, জ্ঞান ও সৃজনশীলতার এই আয়োজনে শিক্ষার্থীদের আনন্দ ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এবার ভিভো সরাসরি যুক্ত থাকছে।

ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে গল্প ও স্মৃতি, আর আধুনিক স্মার্টফোন প্রযুক্তি সেই মুহূর্তগুলোকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টাইটেল স্পন্সর হিসেবে ভিভো শিক্ষার্থীদের সৃজনশীলতাকে প্রযুক্তির মাধ্যমে আরও বিস্তৃত করতে চায় এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তুলতে পাশে থাকতে চায়।

ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে তরুণদের সম্পৃক্ততা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনএসইউ সরস্বতী পূজা ২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে থাকতে পেরে আমরা গর্বিত।

এদিকে এনএসইউ সরস্বতী পূজা আয়োজক কমিটি জানায়, ভিভোর মতো একটি আন্তর্জাতিক ও তরুণবান্ধব ব্র্যান্ড যুক্ত হওয়ায় আয়োজনের পরিসর ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। পুরো আয়োজনজুড়ে ভিভোর বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম থাকবে বলেও জানানো হয়েছে।

সব মিলিয়ে, নর্থ সাউথ ইউনিভার্সিটির সরস্বতী পূজা ২০২৬ ও ভিভোর এই অংশীদারিত্ব শিক্ষা, তারুণ্য ও সংস্কৃতির সমন্বয়ে একটি প্রাণবন্ত ও অর্থবহ উদ্‌যাপনের বার্তা দিচ্ছে।