রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ রোল নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।

এর আগে, গত ১৬ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয় বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে আয়োজন করা হয়।