মুন্সীগঞ্জে টিসিবির ডিলারকে জরিমানা

মুন্সীগঞ্জে টিসিবির ডিলারকে জরিমানা

ফাইল ছবি

মুন্সীগঞ্জে টিসিবির পণ্য ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে টিসিবির ডিলারকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার রামপালে এ জরিমানা করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান বিকাল ৪ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। রামপাল ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য ওজনে কম দিয়ে বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১টি মামলায় ১ জন টিসিবি ডিলারকে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড দেওয়া হয়। আরও জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণে অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।