নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো চার দোকান

নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো চার দোকান

প্রতিকি ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লাকসাম ও চৌদ্দগ্রাম থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে প্রায় সব পুড়ে যায়।  

অগ্নিকাণ্ডে শাহজাহান ট্রেডার্স, ভুট্টু মিয়ার ফার্নিচার, মোজাম্মেল লাইটিং হাউজ ও খাজা নেছারিয়া হোটেলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব দোকানের মালিকদের দাবি— এক কোটি টাকার ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। তারা সরকারের কাছে সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত লাকসাম ও নাঙ্গলকোট ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে আগুন নেভানোর ব্যবস্থা নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে সরকারি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।