লক্ষ্মীপুরে গণবিরোধী ও দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার শপথ

লক্ষ্মীপুরে গণবিরোধী ও দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার শপথ

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একই মঞ্চে জনগণের মুখোমুখি হলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ৬ জন এমপি প্রার্থী। 

এ সময় উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। এসময় গণবিরোধী, দুর্নীতিবাজ ও নারী বিদ্ধেষীদের ভোট না দেওয়ার শপথ করানো হয়।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুখোমুখি হন প্রার্থীরা। সুজনের জেলা সভাপতি কামাল উদ্দিন এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এ সময় বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এক প্রশ্নের জবাবে বলেন, ৩১ দফার আলোকে পরিচালিত হবে দেশ, ১২ তারিখের নির্বাচনের পর দেশের প্রধানমন্ত্রী হয়ে সরকারের নেতৃত্ব দিবে তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য, ও কৃষিসহ দেশের উন্নয়নে কাজ করবে বিএনপি।

জামায়াত প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, লক্ষ্মীপুর থেকে মাদক সন্ত্রাস নির্মূল করতে আইনের প্রয়োগের পাশাপাশি মোরাল মোটিভেশন লাগবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ক্ষেত্রে সন্ত্রাস ও অস্ত্র উদ্ধারের কোনো বিকল্প নেই। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. ইব্রাহীম বলেন, ইসলামী শাসন কায়েম আর বেশী দূরে নয়, তাই ইসলামী আন্দোলনের ছায়াতলে আসার আহ্বান জানান তিনি। অন্যান্য প্রার্থীরাও তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।