সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিকি ছবি
সিরাজগঞ্জে তাড়াশে প্রায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে র্যাব-১২ সদস্যরা তাড়াশ উপজেলার মান্নাননগর বাজার-রানীরহাটগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলো- নাটোর গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈড় গ্রামের মৃত ছইর উদ্দিনের ছেলে ছাইফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে নয়ন আলী (৩৩)।
র্যাব-১২ সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় সোমবার বিকেলে তাড়াশ থানাধীন মান্নান নগর বাজারস্থ জনৈক হাজী দলিল উদ্দিন সরকারের মেসার্স সরকার এন্টারপ্রাইজ এর সামনে মান্নান নগর হতে রানীর হাটগামী পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ছাইফুল ও নয়ন আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯.৪০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোও নগদ ১৫,৮০০ টাকা এবং ১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।