এই আসনকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো : নবীউল্লাহ নবী
সংগৃহীত ছবি
ঢাকা-৫ [ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী (আংশিক)] আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ধানের শীষ প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ মানুষের বিপুল সমর্থনে বিজয়ী হয়ে এই আসনকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো। এই অগ্রযাত্রায় আপনাদের পাশে চাই।
মঙ্গলবার নিজ আসনের ৭০ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন। প্রচারণার প্রথম দিন থেকেই তিনি অত্র আসনের প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন। সেই ধারাবাহিকতায় আজ ৭০ ওয়ার্ডে সকাল থেকেই ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন নবীউল্লাহ নবী। এসময় এখানের বিভিন্ন নাগরিক বিড়ম্বনা ও সমস্যার কথা শোনেন তিনি।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।