‘ভোটারদের বিকাশ নম্বর নিচ্ছে একটি দল, যা আচরণবিধি লঙ্ঘন’

‘ভোটারদের বিকাশ নম্বর নিচ্ছে একটি দল, যা আচরণবিধি লঙ্ঘন’

ফাইল ছবি

একটি রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোটারদের এনআইডি কার্ড নিচ্ছে ও বিকাশ নম্বর নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

বুধবার সকালে নিজ আসনে গণসংযোগকালে তিনি এ অভিযোগ তোলেন। 

আমিনুল হক বলেন, একটা দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোটারদের এনআইডি কার্ড নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, যা পুরোপুরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

এদিন তিনি মিরপুরের সিরামিক এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যান তিনি। নির্বাচনী নানা প্রতিশ্রুতি দেন।

এ সময় আমিনুল হক নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ মৌলিক সমস্যা দূরীকরণে কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই বিএনপি প্রার্থী।

তফসিল অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।