আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

আজ  বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৯ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। শূন্য পকেট পূর্ণ হবে।

কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধার-কর্জ ঋণমুক্ত হবেন।

হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে।

জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

মিথুন [২১ মে-২০ জুন]

আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে।

শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

ব্যবসায় মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জোড়া লাগবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বাড়ির ইলেকট্র্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ধৈর্য সাহস মনোবল বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

আয় বুঝে ব্যয় করতে হবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। ভয়, লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। সহকর্মী ও দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে। আজ প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।