চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় লুসিয়ারা বেগম (৪১) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত লুসিয়ারা জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন মহিপুর গ্রামের বেলাল উদ্দিনের মেয়ে। মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের পহেলা অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন মহিপুর গ্রামে অভিযান চালায় র্যার। এসময় ২০৫ গ্রাম হেরোইনসহ লুসিয়ারাকে আটক করা হয়।
ওইদিনই র্যাবের এসআই মো. জাহেদুল ইসলাম বাদী হয়ে লুসিয়ারা বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মো. আশরাফুজ্জামান একই বছরের ৩১ ডিসেম্বর লুসিয়ারা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আইনি প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেছেন বিচারক।