‘একটি দল ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে’
সংগৃহীত ছবি
একটি দল ভোটারদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে দাবি করেছেন গোপালগঞ্জ-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বসার দাড়িয়া। তিনি বলেন, দলটি ভোট না দিলে নির্বাচনের পর তাদের দেখে নিবেন এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছে।
বুধবার(২৮ জানুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।
আবুল বসার বলেন, অনেকে তো আশ্বাস দিছেন মন্ত্রী হবেন, অনেকে আশ্বাস দিছেন অনেক দাপটের সাথে কাজ করবেন। আমি নির্বাচিত হলে আগামীতে সংখ্যালঘু কথাটি কোটালীপাড়া টুঙ্গিপাড়া থেকে আমি উঠিয়ে ফেলবো। সেই সাথে এলাকার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় গণঅধিকার পরিষদের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা অংশ নেন।